Bangladesh to play Test in Australia after 23 years! Liton returns to first Test team
97 Repoter: 97 Admin
Publish : 1 month agoUpdate: 1 second ago- 1
'Bigg Boss Bangla 3': Actress Nandini Dutta at the center of controversy.
- 2
Tickets for Messi's farewell match sold out in an instant.
- 3
The ranking gap reflected on the pitch too; Bangladesh lost 3–0 to Malaysia.
- 4
Brazil Begin New Era Against Australia After World Cup Disappointment
- 5
Haaland Scores Twice as Norway Beat Denmark 3-2 in Nations League

Bangladesh to play Test in Australia after 23 years! Liton returns to first Test team
Bangladesh to play Test in Australia after 23 years! Liton returns to first Test team
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে তারা। শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে দেশ ছাড়ে নাজমুল হোসেনের নেতৃত্বাধীন দল।
অস্ট্রেলিয়ায় পৌঁছে স্থানীয় একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট। ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
২৩ বছর পর এই সিরিজ নিয়ে রোমাঞ্চ থাকলেও সিরিজ শুরুর আগে চোটের কারণে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সাইড স্ট্রেনের চোটে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন দলের তারকা পেসার নাহিদ রানা।
এ ছাড়া উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস ও পেসার শরীফুলও নেই প্রথম টেস্টের দলে। তবে চোট কাটিয়ে দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা রয়েছে দুজনেরই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একমাত্র জয়টি এসেছে ২০১৭ সালে মিরপুরে। বাকি পাঁচ ম্যাচের তিনটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে অন্তর্ভূক্ত করা হয়েছে লিটন দাসকে। ১৩ আগস্ট শুরু হতে যাওয়া এই ম্যাচের জন্য ঘোষণা করা আগের দলে ছিলেন না তিনি।
গত জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় কাফ মাসলে পাওয়া চোটের পর আর মাঠে নামেননি লিটন। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টুয়েন্টি ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দলে থাকলেও মাঠে নামতে পারেননি।
পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান লিটন। বিসিবি তখন জানিয়েছিল, আগামী ১২ আগস্ট ফিটনেস টেস্টের পর তাঁর মাঠে ফেরার সময় নিশ্চিত করা যাবে। লিটনকে ছাড়াই তাই প্রথম টেস্টের দল ঘোষণা করে বাংলাদেশ।
একটি সূত্র জানিয়েছে, এখন আগের থেকে ভালো অনুভব করছেন লিটন। সেজন্যই তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে। আগামীকাল অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন। অস্ট্রেলিয়ায় পৌঁছেই পুনর্বাসন প্রক্রিয়ার পরের অংশ শেষ করবেন লিটন। এর মধ্যেই অবশ্য ব্যাটিংটাও শুরু করে দিয়েছেন।
বিসিবিও তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘জুন থেকে মাঠের বাইরে থাকা লিটন তাঁর পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো বোধ করছেন। প্রথম টেস্টের একাদশের জন্যও তাঁকে বিবেচনা করা যেতে পারে।’
পরে প্রধান নির্বাচক হাবিবুল বাশার প্রথম আলোকে বলেছেন, ‘একাদশের তিনজন মিস করাটা তো সহজ কাজ না। আমাদের একাদশের তিনজন খেলোয়াড় মিস ছিল। লিটনকে পেলাম, একজন তো হলো; এটা দলের জন্য একটা ভালো দিক। সে পরীক্ষিত খেলোয়াড়। ওই জায়গায় অমিত মাত্র শুরু করছে, সেও খুব ভালো করবে, কিন্তু এখনও তো নতুন। জাকের আলীও কামব্যাক করছে। কিন্তু ওই জায়গায় লিটনকে আমাদের দরকার ছিল।’
এই সিরিজে লিটন ছাড়াও বাংলাদেশের জন্য চোটের ধাক্কা আছে আরও। সাইড স্ট্রেইনের চোটের কারণে পুরো সিরিজেই নেই নাহিদ রানা। প্রথম টেস্টের দলে চোটের কারণে নেই পেসার শরীফুল ইসলামও। লিটনের ফেরাটা তাই পুরো দলের জন্যই স্বস্তির।
প্রথম টেস্টের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, মুশফিক হাসান, লিটন দাস।
















