Image

চার্টার ফ্লাইটে রওনা, বুর্কিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে শঙ্কা কাটল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 37 মিনিট আগে
চার্টার ফ্লাইটে রওনা, বুর্কিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে শঙ্কা কাটল

চার্টার ফ্লাইটে রওনা, বুর্কিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে শঙ্কা কাটল

চার্টার ফ্লাইটে রওনা, বুর্কিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে শঙ্কা কাটল

হুট করে ফ্লাইট বাতিল। এরপর দীর্ঘ অপেক্ষা। একসময় শঙ্কা তৈরি হয়েছিল, বুর্কিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি আদৌ হবে কি না। শেষ পর্যন্ত চার্টার ফ্লাইটের ব্যবস্থা হওয়ায় সেই অনিশ্চয়তা কেটে গেছে।

আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বুর্কিনা ফাসো দল মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে চার্টার ফ্লাইটে আর্জেন্টিনার উদ্দেশে রওনা দিয়েছে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি হওয়ার পথ এখন পরিষ্কার।

তবে সফরকারীদের জন্য ম্যাচের প্রস্তুতিটা মোটেও সহজ হচ্ছে না। স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এসেইসা বিমানবন্দরে পৌঁছানোর কথা দলটির। সেখান থেকে আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত মনুমেন্টাল স্টেডিয়ামে যেতে হবে তাদের।

অর্থাৎ ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছাবে বুর্কিনা ফাসোর ফুটবলাররা। এত দীর্ঘ ভ্রমণের পর পর্যাপ্ত বিশ্রাম ছাড়াই মাঠে নামা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

মূলত পূর্বনির্ধারিত ফ্লাইটটি কোনো ঘোষণা ছাড়াই বাতিল হয়ে যাওয়াতেই এই জটিলতা তৈরি হয়। বুর্কিনা ফাসো দলের বুধবার মরক্কো থেকে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তারা কাসাব্লাঙ্কাতেই আটকে থাকে। শেষ পর্যন্ত শনিবার বিকল্প চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

এদিকে বিশ্বকাপের সময় পাওয়া শাস্তির কারণে এই ম্যাচেও আর্জেন্টিনার সমর্থকদের জন্য পুরো গ্যালারি খোলা থাকবে না। স্বাগতিকদের অর্ধেক গ্যালারি খালি রাখতে হবে।

তবে পরের ম্যাচে বেনিনের বিপক্ষে পূর্ণ গ্যালারির সামনে খেলার সুযোগ পাবে আর্জেন্টিনা। সেই ম্যাচটিই লিওনেল মেসির জাতীয় দলের ক্যারিয়ারের বিদায়ী ম্যাচ হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ফলে বুর্কিনা ফাসোর বিপক্ষে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা কেটে গেলেও সফরকারী দলের জন্য এটি হতে যাচ্ছে কঠিন এক যাত্রার পর মাঠে নামার পরীক্ষা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three