Image

বিজয় নাকি রাশমিকা—বিয়ের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন?

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 12 মিনিট আগে
বিজয় নাকি রাশমিকা—বিয়ের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন?

বিজয় নাকি রাশমিকা—বিয়ের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন?

বিজয় নাকি রাশমিকা—বিয়ের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন?

‘তুমি তো আমাকে ১০০ বার বলেছ’—বিয়ের পর ফাঁস হলো তারকা জুটির মজার গল্প

বিয়ের প্রস্তাবটা প্রথম কে দিয়েছিলেন—বিজয় দেবরাকোন্ডা, নাকি রাশমিকা মান্দানা? এতদিনের কৌতূহলের উত্তর এবার নিজেরাই দিলেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় তারকা জুটি। আর তাঁদের কথোপকথনে উঠে এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে বেশ মজার এক গল্প।

করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের প্রচারণামূলক ভিডিওতে একসঙ্গে হাজির হয়েছেন বিজয় ও রাশমিকা। সেখানেই তাঁদের বিয়ের প্রস্তাবের প্রসঙ্গ তোলেন করণ।

করণ জানতে চান, তাঁদের মধ্যে বিয়ের প্রস্তাব দেওয়ার কোনো ঘটনা ঘটেছিল কি না। রাশমিকা জানান, প্রচলিত অর্থে তেমন কোনো আনুষ্ঠানিক প্রস্তাবের ঘটনা ঘটেনি। এরপর বিজয় জানান, রাশমিকাই তাঁকে বলেছিলেন, ‘চলো, বিয়ে করি।’

এরপর বিজয়ের উত্তরই তৈরি করে হাসির মুহূর্ত। তিনি বলেন, ‘ঠিক আছে, তুমি তো আমাকে ১০০ বার এই কথা বলেছ।’

বিজয়ের কথা শুনে করণ রাশমিকার কাছে জানতে চান, তিনি সত্যিই এতবার বিয়ের কথা তুলেছিলেন কি না। রাশমিকার স্বীকারোক্তি, ‘আমি পুরো এক বছর ধরে ওকে বিয়ের কথা বলেছি।’

এরপর বিজয় মজা করে বলেন, ‘আমি এতটাও খারাপ মানুষ নই।’ তারকা জুটির এই কথোপকথন নিয়েই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ।

পর্দার প্রেম থেকে বাস্তবের সংসার

বিজয় ও রাশমিকার সম্পর্কের গুঞ্জনের শুরু ২০১৮ সালে তেলেগু সিনেমা ‘গীতা গোবিন্দম’ দিয়ে। ছবিতে তাঁদের রসায়ন দর্শকের নজর কাড়ে। পরের বছর ‘ডিয়ার কমরেড’ ছবিতেও একসঙ্গে অভিনয় করেন তাঁরা।

দুই সিনেমার পর থেকেই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়তে থাকে। বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা যাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট এবং পরোক্ষ মন্তব্য ভক্তদের সেই আগ্রহ আরও বাড়িয়ে দেয়। এমনকি বিজয় ও রাশমিকার নাম মিলিয়ে তাঁদের সম্পর্কের সম্ভাব্য নামও হয়ে যায় ‘ভিরোশ’।

দীর্ঘদিন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে বিস্তারিত না বললেও শেষ পর্যন্ত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তাঁরা এবং বিয়ের ঘোষণা দেন।

২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিয়ে করেন বিজয় ও রাশমিকা। সকালে তেলেগু রীতিতে বিয়ের আয়োজনের পর রাশমিকার পরিবারের ঐতিহ্য অনুসারে কোডাভা রীতিতেও অনুষ্ঠান হয়। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।

বিয়ের পর প্রথমবার ‘কফি উইথ করণ’-এ

বিয়ের পর প্রথমবার জুটি হিসেবে ‘কফি উইথ করণ’-এ হাজির হচ্ছেন বিজয় ও রাশমিকা। রাশমিকার জন্য এটি অনুষ্ঠানটিতে প্রথম উপস্থিতি। বিজয় অবশ্য এর আগে সপ্তম মৌসুমে তাঁর ‘লাইগার’ ছবির সহশিল্পী অনন্যা পান্ডের সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন।

নবম মৌসুমের দ্বিতীয় পর্বের প্রচারণামূলক ভিডিওতে শুধু বিয়ের গল্প নয়, দেখা গেছে তারকা জুটির খুনসুটিও।

র‍্যাপিড ফায়ার পর্বে করণ রাশমিকাকে তাঁর ‘পুষ্পা’ ছবির সহশিল্পী আল্লু অর্জুন এবং ‘অ্যানিমেল’ ছবির রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলেন। রাশমিকা বেছে নেন আল্লু অর্জুনকে।

পরে বিজয়ের কাছে জানতে চাওয়া হয়, রাশমিকা ছাড়া আর কোন অভিনেত্রীর সঙ্গে তাঁর পর্দার রসায়ন ভালো। বিজয় উত্তর দেওয়ার আগেই রাশমিকা বলে ওঠেন, ‘কেউ না।’

তখন বিজয় মজা করে বলেন, ‘বিয়ের প্রথম নিয়ম—স্ত্রীর কথায় সম্মতি জানাও।’ তাঁর এই মন্তব্যে হেসে ওঠেন রাশমিকা।

পর্দায়ও ফিরেছেন একসঙ্গে

বাস্তব জীবনের পাশাপাশি পর্দাতেও আবার একসঙ্গে ফিরেছেন বিজয় ও রাশমিকা। তাঁদের নতুন ছবি ‘রানাবালি’ মুক্তি পেয়েছে ১৬ অক্টোবর।

রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ঐতিহাসিক অ্যাকশনধর্মী ছবিটির গল্পের পটভূমি ঊনবিংশ শতকের দক্ষিণ ভারত। এতে বিজয় অভিনয় করেছেন নামভূমিকায়, আর রাশমিকা রয়েছেন তাঁর স্ত্রীর চরিত্রে।

ফলে বিয়ের পর ব্যক্তিগত জীবন ও পর্দা—দুই জায়গাতেই একসঙ্গে বিজয়-রাশমিকা। আর ‘কফি উইথ করণ’-এ বিয়ের প্রস্তাব নিয়ে তাঁদের এই মজার স্বীকারোক্তি নতুন করে আলোচনায় এনেছে জনপ্রিয় এই জুটিকে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three