ভারতকে সমীহ করছেন আনচেলত্তি, ব্রাজিলের সামনে ঐতিহাসিক ম্যাচ
- 1
রোনালদোকে ছাড়া পর্তুগাল কতটা শক্তিশালী, উত্তর খুঁজছে নরওয়েও
- 2
মদরিচের ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে উড়িয়ে ইংল্যান্ডের গোলবন্যা
- 3
পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন শোয়েব আখতার, মায়ের পরামর্শে দূরে থাকছেন
- 4
তুরস্ককে হারিয়ে জোড়া গোল ডি ব্রুইনার, ২০০ গোলের মাইলফলক পেরিয়ে ২০১
- 5
মেসির ১০ নম্বর জার্সি অবসর নিতে দিচ্ছে না ফিফার নিয়ম

ভারতকে সমীহ করছেন আনচেলত্তি, ব্রাজিলের সামনে ঐতিহাসিক ম্যাচ
ভারতকে সমীহ করছেন আনচেলত্তি, ব্রাজিলের সামনে ঐতিহাসিক ম্যাচ
কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আজ তৈরি হতে যাচ্ছে ভারতের ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় এক মুহূর্ত। প্রথমবারের মতো পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারত।
ফিফা র্যাংকিংয়ে দুই দলের অবস্থানের পার্থক্য বিশাল। ব্রাজিল যেখানে পাঁচ নম্বরে, ভারত সেখানে ১৩৮ নম্বরে। শক্তি ও অভিজ্ঞতায় ব্রাজিল অনেক এগিয়ে থাকলেও ম্যাচের আগে ভারতকে হালকাভাবে নিচ্ছে না কার্লো আনচেলত্তির দল।
ভারতের সর্বশেষ ম্যাচটিই ব্রাজিলের সতর্ক থাকার অন্যতম কারণ। ফিফা র্যাংকিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ভারত। সেই পারফরম্যান্সকে গুরুত্ব দিচ্ছেন ব্রাজিল কোচ আনচেলত্তি।
ম্যাচের আগে আনচেলত্তি বলেন, ‘আমরা ভারতীয় দলকে সম্মান করি। তারা পানামার সঙ্গে ড্র করেছে।’
ভারতের ফুটবলপ্রেম নিয়েও কথা বলেছেন ব্রাজিলের অভিজ্ঞ কোচ। ক্রিকেট ভারতের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ—এ বিষয়টিও তিনি জানেন। আনচেলত্তির ভাষায়, ‘ক্রিকেট তাদের সংস্কৃতির অংশ। ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা নয়। কিন্তু তার মানে এই নয় যে তারা ফুটবলকে ভালোবাসে না।’
অন্যদিকে ব্রাজিলের মতো বিশ্বসেরা দলের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ভারতও। কোচ খালিদ জামিল মনে করেন, চাপ সামলাতে পারলে এবং নিজেদের সেরাটা দিতে পারলে অসম্ভব কিছু নয়।
তিনি বলেন, ‘ম্যাচে চাপ থাকবে। তবে সেটি সামলাতে হবে। দায়িত্ব নিতে হবে। নিজের সেরাটা দিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।’
ব্রাজিলের বিপক্ষে ভারতের এই ম্যাচটি তাই শুধু দুই দলের শক্তির লড়াই নয়, ভারতীয় ফুটবলের জন্যও বড় এক উপলক্ষ। কলকাতার সল্টলেকে ইতিহাসের সাক্ষী হতে অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।












