এনওসি না পাওয়ায় ডব্লিউসিএল থেকে সরে দাঁড়াল পাকিস্তান চ্যাম্পিয়নস
- 1
বেনিনের ‘সবাই’ মেসির বিদায়ী জার্সি পেতে চায়
- 2
টিভিতে আজকের খেলা, সোমবার ৫ অক্টোবর ২০২৬
- 3
মেসির শেষ ম্যাচে যে কারণে থাকতে পারছেন না দিবালা ও মলিনা
- 4
‘আমার ছেলে যা হতে চায়, তা-ই হবে’: মায়ের সেই সাহসে ডায়াবেটিসকে হারিয়ে নিউইয়র্ক জয় জভেরেভের
- 5
৯ মাসে বিনোদন অঙ্গনের আলোচিত চার বিচ্ছেদ, গুঞ্জন থেকে প্রকাশ্যে যেভাবে

এনওসি না পাওয়ায় ডব্লিউসিএল থেকে সরে দাঁড়াল পাকিস্তান চ্যাম্পিয়নস
এনওসি না পাওয়ায় ডব্লিউসিএল থেকে সরে দাঁড়াল পাকিস্তান চ্যাম্পিয়নস
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র বা এনওসি না পাওয়ায় চলমানওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নস।
গত বছরের বিতর্কের জেরেই এবারও পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি দেয়নি পিসিবি। ফলে আয়োজকদের শেষ মুহূর্তের সমঝোতার চেষ্টাও কাজে আসেনি।
পিসিবির অবস্থান বদলায়নি
গত বছর ডব্লিউসিএলে ভারত চ্যাম্পিয়নস পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্ব ও সেমিফাইনালের ম্যাচে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। সেমিফাইনালে পাকিস্তান ওয়াকওভার পেলেও গ্রুপ পর্বের ম্যাচে ভারত না খেলেও পয়েন্ট পাওয়ায় ক্ষুব্ধ হয়েছিল পিসিবি।
এরপর টুর্নামেন্টটিকে ‘ভণ্ডামি ও পক্ষপাতমূলক’ আখ্যা দিয়ে পিসিবি অভিযোগ করেছিল, এখানে খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজনে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ করার কথাও জানিয়েছিল বোর্ড।
গত বছর রানার্সআপ হওয়া পাকিস্তান চ্যাম্পিয়নসকে এবার টুর্নামেন্টে খেলাতে ডব্লিউসিএল কর্তৃপক্ষ পিসিবির কাছ থেকে এনওসি আদায়ের চেষ্টা করেছিল। এমনকি ম্যাচের সূচিতেও পরিবর্তন আনার প্রস্তুতি ছিল। কিন্তু পিসিবি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে।
বাংলাদেশ ম্যাচও হয়েছিল স্থগিত
৩ অক্টোবর টুর্নামেন্ট শুরু হলেও সেদিন পাকিস্তান চ্যাম্পিয়নস ও বাংলাদেশ চ্যাম্পিয়নসের ম্যাচটি স্থগিত করা হয়। ম্যাচটির স্ট্যাটাস পরে ‘টেকনিক্যাল কারণে স্থগিত’ হিসেবে দেখানো হয়।
এরপর ৫ অক্টোবর পাকিস্তান ও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের ম্যাচও শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়।
এর মধ্য দিয়েই কার্যত পরিষ্কার হয়ে যায়, পিসিবির সঙ্গে ডব্লিউসিএল কর্তৃপক্ষের সমঝোতার সম্ভাবনা আর নেই।
পাকিস্তান চ্যাম্পিয়নস এক বিবৃতিতে জানিয়েছে, পিসিবি প্রয়োজনীয় এনওসি না দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখায় তারা দুঃখের সঙ্গে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াচ্ছে। একই সঙ্গে বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানানোর কথাও জানিয়েছে দলটি।
দলে ছিলেন আফ্রিদি-হাফিজরা
পাকিস্তান চ্যাম্পিয়নসের নেতৃত্ব দেওয়ার কথা ছিলশহীদ আফ্রিদির। দলে ছিলেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজসহ পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটার। তবে প্রকাশিত ম্যাচ স্কোয়াডে শোয়েব মালিক ও সরফরাজ আহমেদের নাম ছিল না; আফ্রিদি ও হাফিজসহ অন্য সাবেক তারকারা ছিলেন।
তাই পিসিবির এনওসি-সংক্রান্ত সিদ্ধান্তে এবারও পাকিস্তান চ্যাম্পিয়নসের ডব্লিউসিএল অভিযান শুরু হওয়ার আগেই থেমে গেল।
















