তেরঙ্গা মিছিলের ডাক অভিজিৎ দীপের, গ্রেপ্তারের আশঙ্কা
- 1
সুইমিংপুলে পরীমনির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল, কয়েক ঘণ্টায় ১৬ লাখ ভিউ
- 2
দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে আলাদা সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
- 3
মাছরাঙার ইনস্টাগ্রামে তারকাদের ভুয়া ভিডিও: হ্যাকের দাবি
- 4
নুসরাত ফতেহ আলী খানের শেষ দিনগুলো: অসুস্থ শরীরেও থামেনি সংগীতচর্চা
- 5
সিনেমায় অভিনয়ের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব, পরিচালকের নম্বর ব্লক করেন নীতি টেলর

তেরঙ্গা মিছিলের ডাক অভিজিৎ দীপের, গ্রেপ্তারের আশঙ্কা
তেরঙ্গা মিছিলের ডাক অভিজিৎ দীপের, গ্রেপ্তারের আশঙ্কা
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ ১৬ অক্টোবর নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘তেরঙ্গা’ মিছিলের ডাক দিয়েছেন। জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়—এমন বক্তব্য দিয়ে তিনি সমর্থকদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর ঘটনায় সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিজিৎ জানিয়েছেন, মিছিলের পর তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে। তবে এমন আশঙ্কা সত্ত্বেও কর্মসূচি থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন তিনি।
এদিকে, সেন্ট্রাল পার্কে কর্মসূচি আয়োজনের জন্য আয়োজকেরা পুলিশের অনুমতি চাননি বলে জানিয়েছে পুলিশ। সেখানে নিষেধাজ্ঞা জারি থাকায় মিছিলটি অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।















