Image

এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি নিয়ে ক্ষুব্ধ মেহজাবীন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 41 মিনিট আগে
এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি নিয়ে ক্ষুব্ধ মেহজাবীন

এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি নিয়ে ক্ষুব্ধ মেহজাবীন

এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি নিয়ে ক্ষুব্ধ মেহজাবীন

ভিউ, লাইক ও শেয়ারের লোভে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানোয়াট কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাঁর মতে, কাউকে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা কনটেন্ট তৈরি ও প্রচার কোনো বিনোদন নয়, বরং গুরুতর অন্যায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে মেহজাবীন প্রশ্ন তোলেন, সামান্য অর্থ উপার্জন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা বাড়ানোর জন্য একজন মানুষের সম্মানহানিকে কনটেন্ট তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা কতটা গ্রহণযোগ্য।

অভিনেত্রীর মতে, ক্ষতিকর কনটেন্ট তৈরি করার পাশাপাশি সেগুলো শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রবণতাও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা শুধু সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষতি করে না, সমাজের মানুষের দায়িত্ববোধ ও মূল্যবোধ নিয়েও প্রশ্ন তোলে।

মেহজাবীন মনে করেন, কাউকে সম্মান করার জন্য তাঁর সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকা জরুরি নয়। অন্যের মর্যাদা রক্ষায় সবারই স্বাভাবিক মানবিক দায়িত্ব রয়েছে। তাই অনলাইনে কোনো কনটেন্ট শেয়ার করার আগে সেটির সত্যতা ও সম্ভাব্য ক্ষতি নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন তিনি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three