Image

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, টানা এক বছর সহায়তার পরিকল্পনা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 41 মিনিট আগে
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, টানা এক বছর সহায়তার পরিকল্পনা

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, টানা এক বছর সহায়তার পরিকল্পনা

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, টানা এক বছর সহায়তার পরিকল্পনা

মানবিক উদ্যোগের মাধ্যমে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিবারের জন্য তিন মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ব্যবস্থা করেছেন তিনি। শুধু একবার নয়, আগামী এক বছর ধরে নিয়মিত এমন সহায়তা চালিয়ে যাওয়ার পরিকল্পনাও জানিয়েছেন অভিনেত্রী।

রাশমিকা জানান, প্রথম পর্যায়ে ৪০০ পরিবারকে সহায়তা করছেন তিনি। তাঁর আশা, খাদ্যসামগ্রীর খরচ বেঁচে যাওয়ায় পরিবারগুলো সেই অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবে।

অভিনেত্রীর ভাষ্য, নিজের আসন্ন সিনেমা ‘রণবলী’-তে জয়াম্মা চরিত্রে অভিনয় করতে গিয়ে এই উদ্যোগের অনুপ্রেরণা পেয়েছেন তিনি। চরিত্রটির সঙ্গে নিজের চিন্তাভাবনার মিল খুঁজে পেয়েছেন বলেও জানান রাশমিকা।

এত দিন বিষয়টি ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন অভিনেত্রী। তবে তাঁর বিশ্বাস, এই উদ্যোগের কথা জানলে অন্যরাও মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হতে পারেন। রাশমিকার কাছে পরিবারগুলোর মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি।

রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা অভিনীত ‘রণবলী’ সিনেমার গল্পে ব্রিটিশ শাসনামলের দুর্ভিক্ষ ও মানুষের দুর্দশার প্রেক্ষাপট রয়েছে। ছবিতে বিজয়কে যোদ্ধা রণবলী এবং রাশমিকাকে তাঁর স্ত্রী জয়াম্মার চরিত্রে দেখা যাবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three