মেসি-সুয়ারেজের গোলেও জয়হীন মায়ামি, স্যান ডিয়েগোর সঙ্গে ২-২ ড্র
- 1
মারায়া কেরিকে পেছনে ফেলে বিলবোর্ডে নতুন রেকর্ড এলা ল্যাংলির
- 2
ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান, সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি
- 3
সাঁতারে ১৭ বছরেই বিশ্ব রেকর্ড, এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন জাপানের শিন ওহাশি
- 4
মুশতাকের বিশ্বাস, ‘ভালো ক্রিকেট খেললে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কেন নয়?’
- 5
এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট

মেসি-সুয়ারেজের গোলেও জয়হীন মায়ামি, স্যান ডিয়েগোর সঙ্গে ২-২ ড্র
মেসি-সুয়ারেজের গোলেও জয়হীন মায়ামি, স্যান ডিয়েগোর সঙ্গে ২-২ ড্র
ইন্টার মায়ামি ২-২ স্যান ডিয়েগো এফসি
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ—দুই তারকার গোল পেয়েও জয়ের দেখা পেল না ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) স্যান ডিয়েগো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। এই ড্রয়ের ফলে লিগে টানা চার ম্যাচে জয়হীন থাকল দলটি।
মায়ামির নু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় স্যান ডিয়েগো। এরই ধারাবাহিকতায় ১২ মিনিটে অ্যানার্স ড্রেয়ারের গোলে এগিয়ে যায় সফরকারীরা।
পিছিয়ে পড়ার পর অবশ্য দ্রুত ম্যাচে ফেরে মায়ামি। ২৪ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান লিওনেল মেসি। এই গোলটি ইন্টার মায়ামির হয়ে মেসির ১০১তম এবং চলতি এমএলএস মৌসুমে তাঁর ২০তম গোল।
বিরতির পর ম্যাচের গতি আরও বাড়ে। দুই দলই আক্রমণে উঠে আসে এবং জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে। ৭৪ মিনিটে রদ্রিগো দি পলের পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর স্বাগতিকদের জয় তখন অনেকটাই সময়ের ব্যাপার মনে হচ্ছিল।
কিন্তু ম্যাচের শেষদিকে আবারও চমক দেখায় স্যান ডিয়েগো। ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে মায়ামির জয়ের আশা ভেঙে দেন ড্রেয়ার। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।
মেসি ও সুয়ারেজ দুজনেই গোল করলেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি মায়ামি। এই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি। অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সে ৩১ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে স্যান ডিয়েগো এফসি।













