ভারত চ্যাম্পিয়ন হলে নাকভির হাত থেকে ট্রফি নেবেন হারমানপ্রীত?
- 1
নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, সুসান সারান্ডন-হান্নাহসহ শতাধিক গ্রেপ্তার
- 2
এমবাপ্পের গোলে জয়, জিদানের ডাগআউট অভিষেক রাঙাল ফ্রান্স
- 3
শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার জয় কেড়ে নিল ব্রাজিল
- 4
তদন্তের জালে রিজওয়ান, ফোন জব্দ থেকে মিডিয়া নিষেধাজ্ঞা—কোথায় গিয়ে থামবে ঘটনা?
- 5
আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে নেপালের বড় চমক

ভারত চ্যাম্পিয়ন হলে নাকভির হাত থেকে ট্রফি নেবেন হারমানপ্রীত?
ভারত চ্যাম্পিয়ন হলে নাকভির হাত থেকে ট্রফি নেবেন হারমানপ্রীত?
মেয়েদের চলমান এশিয়া কাপে শিরোপার অন্যতম বড় দাবিদার ভারত। বড় কোনো অঘটন না ঘটলে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তারাই এগিয়ে। তবে ভারত শিরোপা জিতলে পুরস্কার বিতরণী মঞ্চে নতুন করে তৈরি হতে পারে আলোচনার বিষয়—অধিনায়ক হারমানপ্রীত কৌর কি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবেন?
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়া কাপের ফাইনালে উপস্থিত থাকবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি।
নাকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে ভারত ফাইনালে চ্যাম্পিয়ন হলে ট্রফি বিতরণকে ঘিরে গত বছরের মতোই বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত বছর ছেলেদের এশিয়া কাপের ফাইনালেও এমন পরিস্থিতি দেখা গিয়েছিল। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। কিন্তু নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হননি ভারতীয় ক্রিকেটাররা। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন করতে হয়েছিল তাদের।
ওই সময় ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কও ছিল তীব্র উত্তেজনাপূর্ণ। কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন পুরোপুরি কাটেনি।
নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাকিস্তানের কোনো শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে ট্রফি গ্রহণ না করার অবস্থান নিয়েছিল।
এবারও যদি ভারতীয় নারী দল শিরোপা জেতে, তাহলে নাকভির হাতেই ট্রফি তুলে দেওয়ার দায়িত্ব থাকতে পারে। তবে হারমানপ্রীত কৌর তাঁর কাছ থেকে ট্রফি গ্রহণ করবেন কি না, সে বিষয়ে এখনো ভারত সরকার বা বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।
এদিকে, গত বছরের এশিয়া কাপের পর থেকেই শিরোপার ট্রফিটি ভারতের হাতে যায়নি। সেটি এখনো দুবাইয়ে এসিসির কার্যালয়ে রয়েছে বলে জানা গেছে।
















