রিয়ালে ফিরে মরিনহোকে শুভকামনা আনচেলত্তির, ‘নিশ্চিত, সে খুব ভালো করবে’
- 1
‘বিগ বস বাংলা ৩’: বিতর্কের শীর্ষে অভিনেত্রী নন্দিনী দত্ত
- 2
এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
- 3
র্যাঙ্কিংয়ের ব্যবধান মাঠেও, মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হার বাংলাদেশের
- 4
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ব্রাজিলের পরীক্ষা আজ, অস্ট্রেলিয়ার মুখোমুখি আনচেলত্তির দল
- 5
হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে হারিয়ে নরওয়ের নেশন্স লিগ জয়

রিয়ালে ফিরে মরিনহোকে শুভকামনা আনচেলত্তির, ‘নিশ্চিত, সে খুব ভালো করবে’
রিয়ালে ফিরে মরিনহোকে শুভকামনা আনচেলত্তির, ‘নিশ্চিত, সে খুব ভালো করবে’
ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকলেও এই মুহূর্তে আন্তর্জাতিক ম্যাচের ব্যস্ততা নেই কার্লো আনচেলত্তির। অবকাশের সময়টাকে কাজে লাগিয়ে ইউরোপে ঘুরে বেড়াচ্ছেন ব্রাজিল কোচ। এরই অংশ হিসেবে প্রায় দেড় বছর পর নিজের পুরোনো ঠিকানা রিয়াল মাদ্রিদে ফিরেছেন তিনি।
রিয়ালের অনুশীলন মাঠ ভালদেবেবাসে গিয়ে সাবেক শিষ্যদের সঙ্গে দেখা করার পাশাপাশি ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়দের চোট ও ফিটনেসের সর্বশেষ পরিস্থিতিও জানতে চান আনচেলত্তি। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, রদ্রিগো ও এদের মিলিতাওয়ের খোঁজ নেন তিনি।
চোট থেকে ফেরা এনদ্রিক, রদ্রিগো ও মিলিতাও আলাদাভাবে অনুশীলন করেছেন। ব্রাজিলের পরবর্তী ম্যাচ সামনে রেখে তাদের ফিটনেস আনচেলত্তির জন্য গুরুত্বপূর্ণ। তাই রিয়াল সফরে খেলোয়াড়দের শারীরিক অবস্থার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখেছেন তিনি।
এর পাশাপাশি রিয়ালের নতুন প্রধান কোচ জোসে মরিনহোর সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন আনচেলত্তি। ১৩ বছর পর রিয়ালে মরিনহোর প্রত্যাবর্তন নিয়েও নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন তিনি।
মরিনহোর সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে আনচেলত্তি বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক অনেক দিন ধরেই খুব ভালো। আমরা ভাবনা বিনিময় করি এবং একে-অন্যকে বার্তা পাঠাই।’
রিয়ালের দায়িত্ব নিয়ে মরিনহো ভালো করবেন বলেও আত্মবিশ্বাসী আনচেলত্তি। তাঁর ভাষায়, ‘আমি নিশ্চিত, সে খুব ভালো করবে। জোসে একজন দারুণ কোচ এবং আমি নিশ্চিত, সে এখানে খুব ভালো কাজ করবে।’
সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদকে নিজের পরিবারের মতোই মনে করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ আমার ঘর, আমার পরিবার, সবকিছু। এখানে আমার দারুণ সময় কেটেছে এবং অসাধারণ সব স্মৃতি আছে।’
নতুন মৌসুমেও রিয়ালের শুরুটা আনচেলত্তির চোখে বেশ আশাব্যঞ্জক। লা লিগায় নিজেদের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে দলটি। সাবেক ক্লাবের পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, ‘সামনে আরও গুরুত্বপূর্ণ সময় আসছে। আমি মনে করি, রিয়াল মাদ্রিদ দারুণ একটি মৌসুম কাটাবে।’
রিয়ালের ব্যস্ত সূচির সামনে আনচেলত্তির এই সফর তাই ছিল একই সঙ্গে আবেগ ও পেশাদারত্বের এক সুন্দর মেলবন্ধন। পুরোনো শিষ্যদের সঙ্গে দেখা করার পাশাপাশি নতুন কোচ মরিনহোর সঙ্গেও মতবিনিময় করে গেছেন ব্রাজিল কোচ।












