অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন মিরাজের শতক
- 1
‘বিগ বস বাংলা ৩’: বিতর্কের শীর্ষে অভিনেত্রী নন্দিনী দত্ত
- 2
এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
- 3
র্যাঙ্কিংয়ের ব্যবধান মাঠেও, মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হার বাংলাদেশের
- 4
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ব্রাজিলের পরীক্ষা আজ, অস্ট্রেলিয়ার মুখোমুখি আনচেলত্তির দল
- 5
৯২ মিনিটে হাকপোর গোল, জার্মানির বিপক্ষে হার এড়াল নেদারল্যান্ডস

অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন মিরাজের শতক
অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন মিরাজের শতক
অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি শুরুটা ব্যাট হাতে কঠিন হলেও শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের দারুণ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ২৬৩ রান। জবাবে দিনের খেলা শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারেই শূন্য রানে ফেরেন ওপেনার তানজিদ হাসান। পরে টপ অর্ডারের বেশ কয়েকজন ব্যাটসম্যান ভালো শুরু পেলেও কেউই সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি।
বাংলাদেশের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান অফ স্পিনার কোরি রকিচায়োলি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭৯ উইকেট নেওয়া এই ডানহাতি স্পিনার ২৪ ওভার বল করে ৬ উইকেট শিকার করেন। বিশেষ করে বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে তিনি ছিলেন ভয়ংকর কার্যকর। সাদমান ইসলাম, মুমিনুল হক, সৌম্য সরকার ও তাইজুল ইসলামকে আউট করার পাশাপাশি ফেরান মুশফিকুর রহিম ও হাসান মাহমুদকেও।
টপ অর্ডারে সর্বোচ্চ রান আসে অধিনায়ক নাজমুল হোসেনের ব্যাট থেকে। তিনি ৫৩ বলে করেন ৩৭ রান। ওপেনার সাদমান ইসলাম করেন ৪৭ বলে ৩১ রান। তবে মাঝের সারিতে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় বাংলাদেশ চাপে পড়ে যায়। মুশফিকও ফেরেন শূন্য রানে।
এমন পরিস্থিতিতে ৭ নম্বরে নেমে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। একপ্রান্ত আগলে রেখে ধৈর্য ও নিয়ন্ত্রণের সঙ্গে ইনিংস গড়েন তিনি। ফিফটি পেরিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ১০৯ রান করে দলের সংগ্রহকে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যান। বাকিদের কেউ অর্ধশতকের দেখা না পেলেও মিরাজের শতক বাংলাদেশের ইনিংসকে ভরাডুবি থেকে রক্ষা করে।
উল্লেখ্য, প্রায় ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গেছে বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচের পর ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম টেস্ট এবং ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।













