জয়সোয়াল–আশিতাকে জরিমানা, যোগ হলো ডিমেরিট পয়েন্ট
- 1
‘বিগ বস বাংলা ৩’: বিতর্কের শীর্ষে অভিনেত্রী নন্দিনী দত্ত
- 2
এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
- 3
র্যাঙ্কিংয়ের ব্যবধান মাঠেও, মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হার বাংলাদেশের
- 4
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ব্রাজিলের পরীক্ষা আজ, অস্ট্রেলিয়ার মুখোমুখি আনচেলত্তির দল
- 5
হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে হারিয়ে নরওয়ের নেশন্স লিগ জয়

জয়সোয়াল–আশিতাকে জরিমানা, যোগ হলো ডিমেরিট পয়েন্ট
জয়সোয়াল–আশিতাকে জরিমানা, যোগ হলো ডিমেরিট পয়েন্ট
কলম্বো টেস্টের প্রথম দিনে মাঠে শারীরিক সংঘর্ষে জড়ানোর ঘটনায় ভারতের যশস্বী জয়সোয়াল ও শ্রীলঙ্কার পেসার আশিতা ফার্নান্দোকে ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানা করেছে আইসিসি। পাশাপাশি দুজনের শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।
প্রথম দিনের সকালের সেশনে ভারতের ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে জয়সোয়ালকে আউট করেন আশিতা। এরপর ড্রেসিংরুমের দিকে হাঁটতে থাকা জয়সোয়াল হঠাৎ ঘুরে আশিতার দিকে এগিয়ে যান। ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কা দলের উদ্যাপনের সময় কোনো মন্তব্যে ক্ষুব্ধ হয়েই তিনি এমন প্রতিক্রিয়া দেখান।
এরপর দুজনের মধ্যে শুরু হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে আশিতা জয়সোয়ালের দিকে মাথা এগিয়ে দেন। জয়সোয়ালও মাথা এগিয়ে দেওয়ায় দুজনের মাথায় ঠোকাঠুকি হয়। আইসিসি ঘটনাটিকে ‘শারীরিক সংঘর্ষ’ হিসেবে উল্লেখ করেছে।
এই ঘটনা খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের জন্য আইসিসির আচরণবিধির ২.১২ অনুচ্ছেদের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে। লেভেল-১ অপরাধের আওতায় সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট। তবে দুজনই অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের ইনস্টাগ্রাম পোস্টে জয়সোয়াল মন্তব্য করে জানান, ঘটনার পেছনের কথা না জেনে কাউকে বিচার করা উচিত নয়। সীমা লঙ্ঘন করা হলে ভারত জবাব দিতে জানে—এমন বার্তাও দেন তিনি।
এদিকে মাঠের লড়াইয়ে এগিয়ে ভারত। কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে বন্ধ হওয়ার সময় প্রথম ইনিংসে ১৩১.২ ওভারে ৮ উইকেটে ৪৭৫ রান করেছে ভারত। সেঞ্চুরি পেয়েছেন দেবদূত পাড়িক্কাল, আর ৯৫ রানে অপরাজিত ছিলেন ধ্রুব জুরেল।
















