Image

পাজের জোড়া গোলে ম্যানইউর জালে এক হালি গোল কোমোর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 11 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাজের জোড়া গোলে ম্যানইউর জালে এক হালি গোল কোমোর

পাজের জোড়া গোলে ম্যানইউর জালে এক হালি গোল কোমোর

পাজের জোড়া গোলে ম্যানইউর জালে এক হালি গোল কোমোর

সময়টা ভালো যাচ্ছে না ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ইতালির কোমোর কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে মাইকেল ক্যারিকের দল। কোমোর হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ। এই জয়ে নিজেদের ঘরের মাঠে ইউরোপীয় প্রতিযোগিতায় দারুণ ছন্দ ধরে রাখল ইতালীয় ক্লাবটি।

লেক কোমোর মনোরম পরিবেশে জয় খুঁজতে নেমেছিল ইউনাইটেড। টানা কয়েক ম্যাচ জয়হীন থাকার পর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও শুরু থেকেই ম্যাচে চাপে পড়ে রেড ডেভিলরা। কোমোর আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় তাদের রক্ষণভাগকে।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে ইউনাইটেডের মিডফিল্ডার কার্লোস বালেবার ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন নিকো পাজ। এর আগে ম্যাচে নিজের প্রথম গোল করে দলকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিলেন এই আর্জেন্টাইন। ৭৬ মিনিটে কাইকি ব্রুনোর ক্রস থেকে হেডে গোল করে কোমোর ব্যবধান ৪-০ করেন ডিফেন্ডার জ্যাকোবো রামন।

ম্যাচের যোগ করা সময়ে আমাদ দিয়ালোর ক্রস থেকে হেডে ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় জশুয়া জির্কজি। তাঁর গোল ব্যবধান কমালেও দলের বড় হার এড়ানোর জন্য তা যথেষ্ট ছিল না।

ম্যাচ শেষে TNT Sports-কে দেওয়া সাক্ষাৎকারে পারফরম্যান্সের দায় নিজের কাঁধে তুলে নেন ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। তিনি বলেন, দলের পারফরম্যান্সের সম্পূর্ণ দায়ভার তিনি নিচ্ছেন। ক্লাবটির প্রতি নিজের ভালোবাসার কথা উল্লেখ করে ক্যারিক জানান, এমন হতাশাজনক পারফরম্যান্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মাঠের বাইরেও ইউনাইটেডের অন্দরে অস্বস্তি রয়েছে। গত সপ্তাহে ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ক্লাবের নীতিনির্ধারকদের সমালোচনা করেন। বিশেষ করে দলবদল ও খেলোয়াড় নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এই পরাজয়ে ইউনাইটেডের জয়হীন ধারার আরও অবনতি হয়েছে। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগে নিজেদের অভিষেক মৌসুমে ঘরের মাঠে আরেকটি উল্লেখযোগ্য জয় তুলে নিল কোমো।

Details Bottom
Details ad One
Details Two
Details Three